গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
গাজীপুর কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে ওই লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি। তবে হলুদ রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি পরিহিত নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে ওই লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি। তবে হলুদ রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি পরিহিত নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
টাইমস/এসআই