© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশাল শহরকে শিশুবান্ধব বানাতে চান মেয়র সাদিক

শেয়ার করুন:
বরিশাল শহরকে শিশুবান্ধব বানাতে চান মেয়র সাদিক
own-reporter-barisal
০৯:৪৯ পিএম | ০৯ অক্টোবর, ২০১৯

বরিশাল শহরকে একটি আধুনিক শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চান সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার অশ্বিনী কুমার টাউন হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল শহরকে একটি আধুনিক শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে চান সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার অশ্বিনী কুমার টাউন হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের সাবেক মেয়র শওকত হোসেন হিরন বরিশাল নগরীকে একটি শিশুবান্ধব নগরী করার পরিকল্পনা করেছিলেন তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেনি। আমি শিশুদের সেই শিশুবান্ধব নগরী উপহার দেব।’

বরিশাল জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল ইউনিসেফ পরিচালক এস এম তৌফিক এলাহী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী প্রমুখ।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন