© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহীতে দুইটি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজশাহীতে দুইটি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
district-correspondent
০২:৪৮ পিএম | ১০ অক্টোবর, ২০১৯

রাজশাহীতে দুইটি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ মোহাম্মদ আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে নগরের গোরহাঙ্গা কামারুজ্জামন চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহী মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

রাজশাহীতে দুইটি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ মোহাম্মদ আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে নগরের গোরহাঙ্গা কামারুজ্জামন চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহী মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

মোহাম্মদ আলী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের মো. মুকুলের ছেলে।

র‌্যাব-৫ জানায়, বুধবার সন্ধ্যায় রাজশাহী র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগজিন জব্দ করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি মোবাইল সেট ও দুটি সিমকার্ড।

এ ঘটনায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


টাইমস/এইচইউ

মন্তব্য করুন