© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা সীমান্তে তিন র‍্যাব সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

শেয়ার করুন:
কুমিল্লা সীমান্তে তিন র‍্যাব সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ
district-correspondent
০৪:১৮ পিএম | ১০ অক্টোবর, ২০১৯

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ধরে নিয়ে যাওয়াদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্তের ১০ নম্বর গেট এলাকা থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ধরে নিয়ে যাওয়াদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মাহবুব মোর্শেদ বলেন, র‌্যাব-১১ এর কুমিল্লা সিপিসি-২ এর তিন সদস্য ও দুই সোর্স আটক হওয়ার খবর জেনেছি। তাদের ফিরিয়ে আনতে কিছুক্ষণের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, সোর্সরা তিন র‌্যাব সদস্যকে নিয়ে মাদক উদ্ধার করতে সীমান্তের ২০৫৯ নম্বর পিলার সংলগ্ন একটি বাড়িতে যান। এ সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করায় তাদের আটক করে নিয়ে গেছে বিএসএফ।

ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহজাহান আলী বলেন, স্থানীয় ও র‌্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জেনে ঘটনাস্থলে এসেছি, কিন্তু এখনও বিস্তারিত কিছু জানি না।

এ বিষয়ে এখনও বিজিবি কিংবা র‌্যাবের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন