© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

শেয়ার করুন:
মিরপুরে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার
own-reporter
০৪:৩৪ পিএম | ১০ অক্টোবর, ২০১৯

ঢাকার মিরপুরের ১৩ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ী, তার স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর ১৩ নম্বরের বি ব্লকের ৫ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশীরা জানান, নিহত ওই ব্যবসায়ীর নাম মো. বায়েজিদ(৪৫)। তিনি তার স্ত্রী অঞ্জনা ও তাদের উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছেলেকে নিয়ে এই ফ্ল্যাটে থাকতেন।

প্রতিবেশীরা জানায়, মো. বায়েজিদ বিভিন্ন ধরনের ব্যবসা করতেন। ব্যবসার কারণে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু কোনো ব্যবসাতেই লাভ করতে পারেননি। ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ বায়েজিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে। এ নিয়ে হতাশায় ভুগছিলেন বায়েজিদ।

খবর পেয়ে ওই বাসায় যাই আমরা। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত ব্যক্তির নাম বায়েজিদ ও নারীর নাম অঞ্জনা। ছেলেটির নাম এখনো জানা যায়নি। উচ্চ মাধ্যমিকে পড়ত। ওই নারী ও ছেলেটির লাশ বিছানার ওপরে পাওয়া গেছে। বায়েজিদের লাশ ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। সিআইডি ক্রাইমকে খবর দেয়া হয়েছে। তারা আলামত সংগ্রহ করতে আসবেন বলে জানান কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন