© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিঠাপুকুরে যুবকের ‍বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন:
মিঠাপুকুরে যুবকের ‍বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

own-reporter-rangpur
০২:৩৪ পিএম | ১২ অক্টোবর, ২০১৯

রংপুরের মিঠাপুকুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে প্রতিবেশী যুবক ফাহিমের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ফাহিম। শুক্রবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিবদেউলপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফাহিম ওই গ্রামের তিতু মিয়ার ছেলে।

রংপুরের মিঠাপুকুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে প্রতিবেশী যুবক ফাহিমের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ফাহিম।

শুক্রবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিবদেউলপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফাহিম ওই গ্রামের তিতু মিয়ার ছেলে।

শিশুর বাবা বলেন, শুক্রবার দুপুরে ওই মেয়ে শিশুটি বাড়িতে একা ছিল। এ সময় ফাহিম তাকে ধর্ষণ করে পালিয়ে যান। শিশুর চিৎকারে লোকজন গিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়। সেখানে তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা করা হয়েছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, এ ঘটনায় অভিযুক্ত ফাহিমের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ধর্ষণ মামলা করেছেন শিশুটির বাবা।

আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের তিনটি দল কাজ করছে। অল্প সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন