নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু রোববার

নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে রোববার। তিনদিনব্যাপী এ ভর্তি পরীক্ষা চলবে মঙ্গলবার পর্যন্ত।

এবছর কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদে ১২০টি আসনে ভর্তির জন্য আবেদন করেছেন ৪ হাজার ৬৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী।

গত বছরের ১১ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রথম বছর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৮৭ জন শিক্ষার্থী ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকউল্লাহ খান বলেন, কলা অনুষদে বাংলা ও ইংরেজি এই দুই বিষয়ের ৩০টি করে মোট ৬০টি আসনের বিপরীতে ২ হাজার ১৯৭ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে অর্থনীতি বিষয়ের ৩০টি আসনের বিপরীতে ৭০৭ জন এবং বিজ্ঞান অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩০টি আসনের বিপরীতে ১ হাজার ১৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা সরকারি কলেজ ও মোক্তারপাড়া এলাকায় সরকারি মহিলা কলেজে ভর্তি পরীক্ষা হবে।
এর মধ্যে কলা অনুষদে রোববার বেলা আড়াইটা থেকে চারটা, সামাজিক বিজ্ঞান অনুষদে সোমবার আড়াইটা থেকে বিকেলে চারটা ও বিজ্ঞান অনুষদের মঙ্গলবার আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন দুটি কলেজে ভর্তি পরীক্ষা হলেও দ্বিতীয় ও তৃতীয় দিন শুধু নেত্রকোনা মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া প্রশাসনের উদ্যোগে শহরের মোক্তারপাড়া মাঠে একটি হেল্পডেস্ক খোলা হয়েছে।

ভর্তি পরীক্ষার সিট প্ল্যান দেখুন

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026
img
ভেরিফায়েড ফেসবুক পেজ হারালেন আমির হামজা Feb 05, 2026
img
প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিনে আবেগঘন বার্তা মা শিখার Feb 05, 2026
img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026