© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

শেয়ার করুন:
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
own-reporter-chattogram
০৪:০৫ পিএম | ১৭ অক্টোবর, ২০১৯

চট্টগ্রামের আনোয়ারায় রোগী নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীর শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের আনোয়ারায় রোগী নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীর শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে সাহাব উদ্দিন, বুলবুল আক্তার ও তার স্বামী নিজাম উদ্দীনের পরিচয় পাওয়া গেছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ার থানার ওসি দুলাল মাহমুদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করছিল। অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন