© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাচ্চুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

শেয়ার করুন:
বাচ্চুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত: অ্যাটর্নি জেনারেল
own-reporter
০৬:০২ পিএম | ১৭ অক্টোবর, ২০১৯

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বিকালে তিনি এ কথা বলেন। মাহবুবে আলম বলেন, নানা রকম ক্ষতির সম্মুখীন হলে এই ব্যাংক পরিচালনায় যারা থাকে তারা সবাই দায়ী হতে বাধ্য। তার কারণ অলৌকিক কারণে ব্যাংকটি বসে যায়নি। দুদকের ভিতরে সবাই সাধু বসে আছে এটা বলার কারণ নাই।

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার বিকালে তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, নানা রকম ক্ষতির সম্মুখীন হলে এই ব্যাংক পরিচালনায় যারা থাকে তারা সবাই দায়ী হতে বাধ্য। তার কারণ অলৌকিক কারণে ব্যাংকটি বসে যায়নি। দুদকের ভিতরে সবাই সাধু বসে আছে এটা বলার কারণ নাই।

বেসিক ব্যাংক কেলেঙ্কারি পর এখন পর্যন্ত ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি দুদক।

বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ইতিমধ্যে ৫৬ মামলাটি মামলা হয়েছে। আবদুল হাই বাচ্চু ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা ঘটে। এ ঘটনায় দুদক তাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন