© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিসির কাছে ঘুষ দাবি, বরখাস্ত হলেন ভূমি কর্মকর্তা

শেয়ার করুন:
ডিসির কাছে ঘুষ দাবি, বরখাস্ত হলেন ভূমি কর্মকর্তা
district-correspondent
০৮:৩২ পিএম | ১৭ অক্টোবর, ২০১৯

জমির নামজারি করতে অতিরিক্ত টাকা দাবি করায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিকালে মোকলেস আলী নামে ওই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। জানা যায়, ফাহাদ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে নিজের জমির নামজারি করাতে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যান। অফিসে গেলেই কাগজপত্র দেখে পাঁচ হাজার টাকা ঘুষ চেয়ে বসেন ভূমি কর্মকর্তা মোকলেস আলী।

জমির নামজারি করতে অতিরিক্ত টাকা দাবি করায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকালে মোকলেস আলী নামে ওই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

জানা যায়, ফাহাদ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরে নিজের জমির নামজারি করাতে কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যান। অফিসে গেলেই কাগজপত্র দেখে পাঁচ হাজার টাকা ঘুষ চেয়ে বসেন ভূমি কর্মকর্তা মোকলেস আলী।

ফাহাদ হোসেন বলেন, অফিসে বাইরের সাইনবোর্ডে নামজারির খরচ লেখা ছিল ১ হাজার ১৭০ টাকা। কিন্তু ভূমি কর্মকর্তা মোকলেস আলী আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। বিষয়টি আমি জেলা প্রশাসককে জানাই।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক পরিচয় গোপন করে ওই কর্মকর্তার সঙ্গে ঘুষের টাকা কম দেয়ার ব্যাপারে কথা বলেন। চার হাজার টাকায় কাজটি করে দেয়া যাবে কিনা এমন অনুরোধ করা হয়। মোকলেস আলী জানিয়ে দেন, এক টাকাও কম হবে না। টাকা নিয়ে আসছি বলে ফোন কেটে দেন ডিসি। এরপর ডিসি ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের টিম পাঠান।

ডিসির কাছে ঘুষ দাবির ঘটনায় জড়িত ভূমি কর্মকর্তা মোকলেস আলীকে আটক করা হয়। সেই সঙ্গে বিষয়টি প্রমাণিত হওয়ায় মোকলেস আলীকে বরখাস্ত করা হয়।

দুর্নীতির অভিযোগে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোকলেস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়। ডিসির কাছে ঘুষ চাওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানান সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন