© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে পিকাপভ্যানের চাপায় প্রান গেল যুবকের

শেয়ার করুন:
নোয়াখালীতে পিকাপভ্যানের চাপায় প্রান গেল যুবকের
own-reporter-noakhali
০৩:৫৫ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৮

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপভ্যান চাপায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপভ্যান চাপায় মনিরুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার সকাল ৯ টায় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরজব্বার-সোনাপুর সড়কের আলামিন বাজারের নিকট এই দূর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল নোয়াখালী পৌরসভার উজ্জল পুর গ্রামের জাহিদুল করিমের ছেলে। তিনি দ্বীপ উন্নয়ন সংস্থার মাঠ পর্যায়ের কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থল চানন্দিতে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। তিনি সোনাপুর সড়কের আল আমিন বাজার এলাকায় পৌঁছালে চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি পিকাপভ্যান সামনে থেকে তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিকভাবে পিকাপভ্যানের চালককে ধরা সম্ভব হয়নি।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন