নেত্রকোনায় রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ

নেত্রকোনা সদর উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

রোববার রাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়ঘাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গুরুতর অবস্থায় ওই কিশোরীকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত ওই কিশোরীর রক্তক্ষরণ বন্ধ হয়নি। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেছেন চিকিৎসকরা।

আটক দুইজন হলেন- রুহুল আমিন (২০) ও তার সহযোগী স্বাধীন মিয়া। তারা একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে ফুফুর বাড়ি থেকে রান্না করা তরকারি নিয়ে বাড়ি ফিরছিল কিশোরী। এসময় পথ আটকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী রব্বানী মিয়ার ছেলে রুহুল আমিন। ধর্ষণে রুহুলকে সহযোগিতা করেছে একই এলাকার খোকন মিয়ার ছেলে স্বাধীন মিয়া। পরে কিশোরীকে ফেলে পালিয়ে যায় তারা। রাস্তায় কিশোরীকে পড়ে থাকতে দেখে গুরুতর অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

নির্যাতিত কিশোরীর মামা বলেন, গুরুতর অবস্থায় ভাগনিকে নেত্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেছেন। এখনো তার রক্তক্ষরণ বন্ধ হয়নি। তার বাবা গরিব মানুষ। এজন্য মেয়েকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যেতে পারছেন না।

নেত্রকোনা মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান বলেন, ধর্ষণের শিকার কিশোরীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তার রক্তক্ষরণ হচ্ছে। এ ঘটনায় মামলা করেছেন কিশোরীর বাবা।

তিনি বলেন, এ ঘটনায় ধর্ষক রুহুল আমিন ও সহযোগী স্বাধীন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে রুহুল আমিন। রুহুল আমিন ও তার সহযোগীকে আদালতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026