© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ানীবাজারে বাসচাপায় যুবক নিহত

শেয়ার করুন:
বিয়ানীবাজারে বাসচাপায় যুবক নিহত
own-reporter-sylhet
০২:০৬ পিএম | ০৫ নভেম্বর, ২০১৯

সিলেটর বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (সকাল ৯টায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে চারখাই বাজারে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটের বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে বাস চাপায় এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকাল ৯টায় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে চারখাই বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম তাজেল আহমদ (৩০)। তিনি চারখাই জালালনগর এলাকার ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে জকিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। যাত্রীবাহী বাসটি চারখাই বাজার এলাকায় পৌঁছলে অপর একটি বাসকে ওভারটেক করার সময় তাজেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, নিহত তাজেলের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন