© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর লাশ দুই দিন পর উদ্ধার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে নিখোঁজ শিশুর লাশ দুই দিন পর উদ্ধার
own-reporter-narayanganj
০৩:০১ পিএম | ০৫ নভেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জে ধসে পড়া চার তলা ভবন থেকে ১২ বছরের শিশু ওয়াহিদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার বিকালে বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন কাত হয়ে খালে পড়ার ঘটনায় নিখোঁজ হয় ওয়াহিদ (১২)। সে শহরের বাংলা বাজারের মুদি ব্যবসায়ী রুবেল মিয়ার ছেলে। সে কাশিপুর উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বাবুরাইল এলাকায় ঘটনাস্থল থেকে ওয়াহিদের লাশ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে ধসে পড়া চার তলা ভবন থেকে ১২ বছরের শিশু ওয়াহিদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার বিকালে বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা ভবন কাত হয়ে খালে পড়ার ঘটনায় নিখোঁজ হয় ওয়াহিদ (১২)। সে শহরের বাংলা বাজারের মুদি ব্যবসায়ী রুবেল মিয়ার ছেলে। সে কাশিপুর উজির আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বাবুরাইল এলাকায় ঘটনাস্থল থেকে ওয়াহিদের লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, ধসে পড়া ভবনটির নিচ তলার বারান্দার দেয়ালের নিচে চাপা পড়ে ছিল ওয়াহিদ। খালের পানি নিষ্কাশনের পর সেখানে তার লাশ পাওয়া যায়।

এই ভবন ধসের ঘটনায় রোববার ভবনের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয় এবং আরও ছয়জন আহত হয়। ওয়াহিদকে নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুজন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন