© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে খুনের আসামি গ্রেপ্তার

শেয়ার করুন:
গাজীপুরে খুনের আসামি গ্রেপ্তার
district-correspondent
০৮:১৮ পিএম | ০৫ নভেম্বর, ২০১৯

গাজীপুরে দক্ষিণ সালনা এলাকা থেকে এক হত্যার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আসামি আশরাফুল ইসলাম দক্ষিণ সালনা এলাকার আক্কাস আলীর ছেলে। তিনি সালনার বাসিন্দা আব্দুর রউফ হত্যা মামলার আসামি।

১ অক্টোবর আশরাফুল ইসলাম ও তার সহযোগীরা আব্দুর রউফকে হত‌্যা করে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ সালনায় আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

টাইমস/এসআই

মন্তব্য করুন