পেঁয়াজ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে জখম

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পেঁয়াজ চুরির অভিযোগে ফরহাদ মিয়া (২৫) নামে মুদি দোকানের এক কর্মচারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার দোকানের মালিক আব্দুর রউফ (৫৫) ও তার স্ত্রী রহিমা বেগমকে (৪২) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফরহাদ বিশ্বনাথে ফরিদ মিয়ার কলোনিতে ভাড়া থাকেন। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার উছমানপুরের আবুল কাশেমের বড় ছেলে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, বিশ্বনাথ নতুন বাজারের আব্দুর রউফের মালিকানাধীন শাহজালাল স্টোরে আট হাজার টাকা বেতনে দীর্ঘ চার বছর ধরে কাজ করছে ফরহাদ মিয়া।

সোমবার দুপুরে আব্দুর রউফের ছেলে রাজু দোকানে গিয়ে দেখেন পেঁয়াজ ও রসুন আলাদা একটি ব্যাগে লুকিয়ে রাখা হয়েছে। লুকিয়ে রাখা ওই পেঁয়াজ নিয়ে ফরহাদ ও রাজুর মধ্যে হাতাহাতি হয়। পরে সন্ধ্যায় রাজু তার বন্ধুদের নিয়ে ফরহাদকে হরিকলস গ্রামের নিজ বাড়িতে এনে মারধর করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফরহাদকে উদ্ধার করে পুলিশ। এ সময় রাজুকে না পেয়ে তার মা ও বাবাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে ফরহাদ বাদী হয়ে আব্দুর রউফকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি।

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026
img
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 03, 2026
img
এপস্টিন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
img
নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর Feb 03, 2026
img
নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ Feb 03, 2026
img
মানবতাবিরোধী অপরাধের মামলা, মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল Feb 03, 2026
img
রোজায় যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম Feb 03, 2026
img
এনবিআরের ওয়েবসাইটে মিলবে এইচএস কোডভিত্তিক সব আমদানির তথ্য Feb 03, 2026
img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026