প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে আবরারের বাবার মামলা

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের বাবা। মামলায় কিশোর আলোর আয়োজক কমিটিকেও আসামি করা হয়েছে।

অবহেলার অভিযোগ এনে বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন মজিবুর রহমান।

১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মাঠে প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে মারা যান রাহাত।  তিনি রেসিডেনসিয়ালের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

রাহাতের মৃত্যুর জন্য শুরু থেকেই অনুষ্ঠানের আয়োজকদের দোষারোপ করছেন শিক্ষার্থীরা। রাহাত নিহতের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনও করছেন তারা।

এদিকে রাহাতের মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে এর যথাযথ তদন্তের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রদের একটি সংগঠন। বুধবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সামনে মানববন্ধন করে ওই দুর্ঘটনায় জড়িতদের শাস্তিও দাবি করেন তারা।

রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রেমিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-ওর‌ওয়া আয়োজিত মানববন্ধনে কলেজের বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে ওরওয়ার সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, 'রাহাতের মৃত্যুর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। তার মরদেহের ময়না তদন্ত না করা, তাড়াহুড়ো করে তার গ্রামের বাড়িতে লাশ পাঠিয়ে দেওয়া- সবই ছিল তড়িঘড়ির ব্যাপার। একটা রাখঢাকের ব্যাপার ছিল, মানুষ বুঝতে পারার আগে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে।'

তিনি আরও বলেন, 'পরেরদিনও প্রথম আলোতে নিউজ আসল যে এটা নিছক দুর্ঘটনা। কিন্তু এটা মোটেও দুর্ঘটনা নয়, এটা খুন করা হয়েছে, এটা একটা হত্যাকাণ্ড। এই ঘটনার তদন্ত হওয়া উচিত। এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আমরা এই ঘটনার বিচার চাই।'

২ নভেম্বরে কলেজের একজন শিক্ষক বলেছিলেন, অনুষ্ঠানের আয়োজকরা জেনারেটর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন। কয়েকজন ছাত্র সেখানে গল্প করছিল। এর মধ্যে রাহাত কোনো কারণে জেনারেটরের ওপর পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়। এ সময় সহপাঠীরা তাকে ছাড়াতে চেষ্টা চালায়। পরে সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়। আয়োজকরা তাকে কাছের সোহরাওয়ার্দী হাসপাতালে না নিয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালটি ওই অনুষ্ঠান আয়োজনে অংশীদার ছিল বলে জানান তিনি।

রাহাতের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামে। নাইমুল আবরার দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবা মজিবুর রহমান প্রবাসী। তবে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

 

টাইমস/এসআই

 

 

Share this news on:

সর্বশেষ

img

মির্জা ফখরুল

শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত Feb 02, 2026
img
কলকাতার কাজ নিয়ে হতাশ অঙ্কিতা, ভরসা মুম্বাই ইন্ডাস্ট্রি Feb 02, 2026
img
গণভোটে বিএনপির 'হ্যাঁ'-'না' নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করা যাবে না: সাদিক কায়েম Feb 02, 2026
img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026