© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাকার ওপর ঘুমিয়ে আছেন পুলিশ কর্মকর্তা, ছবি ভাইরাল

শেয়ার করুন:
টাকার ওপর ঘুমিয়ে আছেন পুলিশ কর্মকর্তা, ছবি ভাইরাল
own-reporter-narayanganj
০৬:২১ পিএম | ০৬ নভেম্বর, ২০১৯

ছবিটি নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) আরিফুর রহমানের। একটি গাড়ির ভেতরে তিনি ঘুমিয়ে আছেন। তার পেটের নিচে কয়েক বান্ডিল টাকা, দুইটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি ও একটা কলম ও একটা ফাইল দেখা যাচ্ছে। ছবিতেই বুঝা যাচ্ছে বেচারা অনেক ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়েছেন। বুধবার সকালে তার ছবি তোলে সোশ্যাল মিডিয়াতে আপলোডে করেন অজ্ঞাত কোনো এক ব্যক্তি। তারপর থেকে রীতিমতো ভাইরাল হয়েছে ছবিটি। আর ছবিটি ভাইরাল হওয়ার একমাত্র কারণ কয়েক বান্ডিল টাকা।

ছবিটি নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) আরিফুর রহমানের। একটি গাড়ির ভেতরে তিনি ঘুমিয়ে আছেন। তার পেটের নিচে কয়েক বান্ডিল টাকা, দুইটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি ও একটা কলম ও একটা ফাইল দেখা যাচ্ছে।

ছবিতেই বুঝা যাচ্ছে বেচারা অনেক ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়েছেন। বুধবার সকালে তার ছবি তোলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন অজ্ঞাত কোনো এক ব্যক্তি। তারপর থেকে রীতিমতো ভাইরাল হয়েছে ছবিটি। আর ছবিটি ভাইরাল হওয়ার একমাত্র কারণ কয়েক বান্ডিল টাকা।

জানা গেছে, মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় দায়িত্ব পালন করেন এসআই আরিফের নেতৃত্বে ডিবির একটি টিম। বুধবার সকালে তাদের একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। ওই সময় একাধিক ব্যক্তি ওই গাড়ির ছবি তোলেন। এ সময় দেখা যায় এসআই আরিফ বেশ কিছু টাকার বান্ডিলের ওপর শুয়ে ছিলেন।

এসআই আরিফুর রহমানের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি দাবি করেন, ‘গাড়িতে ঘুমিয়ে থাকা ছবিটি আমাদের সঙ্গে থাকা কেউ তুলেছেন। শরীর অনেক ক্লান্ত থাকায় গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। আমার পাশে যে টাকাগুলো ছবিতে দেখা গেছে সেগুলো মায়ের চিকিৎসার জন্য এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম। সেখানে এক লাখ ২০ হাজার টাকা ছিল। ঘটনাটি চার-পাঁচ মাস আগের ঘটনা। আগের তোলা ছবিটি এখন ভাইরাল হয়েছে।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। খোঁজ নিয়ে জেনে তারপর বলতে পারব।’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন