© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে বিদেশি পিস্তলসহ 'টিউবওয়েল প্রতারক' আটক

শেয়ার করুন:
বরিশালে বিদেশি পিস্তলসহ 'টিউবওয়েল প্রতারক' আটক
own-reporter-barisal
০৯:৪৭ পিএম | ০৬ নভেম্বর, ২০১৯

বরিশালে বিদেশি পিস্তলসহ  জুবায়ের হোসেন সুমন (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বরিশাল-ভোলা সড়কের কর্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে র‌্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেছে। জুবায়ের হোসেন সুমন বরিশাল নগরীর রূপাতলীর মৃত এমএ মান্নান খানের ছেলে।

বরিশালে বিদেশি পিস্তলসহ  জুবায়ের হোসেন সুমন (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বরিশাল-ভোলা সড়কের কর্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে র‌্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেছে।

জুবায়ের হোসেন সুমন বরিশাল নগরীর রূপাতলীর মৃত এমএ মান্নান খানের ছেলে।

মঙ্গলবার রাতে বরিশাল-ভোলা রোডের কর্ণকাঠি বোর্ড স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় সুমনের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ছোরা ও ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে র‍্যাব জানায়।

জুবায়ের হোসেন সুমনের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি  দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। ২০১৭ সাল থেকে তিনি এ কাজ করছেন। ইতোমধ্যে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন সুমন। নেশার চাহিদা মেটাতে এসব প্রতারণার আশ্রয় নিতেন বলে র‍্যাবের কাছে স্বীকার করেছেন তিনি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন