© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ ড্রেনে, আটক স্বামী

শেয়ার করুন:
গাজীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ ড্রেনে, আটক স্বামী
district-correspondent
১০:০৩ পিএম | ০৬ নভেম্বর, ২০১৯

গাজীপুরের সালনায় স্ত্রীকে হত্যার পর লাশ ড্রেনে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

অভিযুক্ত আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। বুধবার র‌্যাব-১ ও পুলিশ নিহত জোসনা বেগমের(৪৫) লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আব্দুল কাদেরের গ্রামের বাড়ি রাঙ্গামাটির লংগদু থানার সোনাইল এলাকায়। তারা সপরিবারে সালনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

র‌্যাব-১ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,  জোসনা বেগম একটি মেসে রান্নার কাজ করতেন। আর তার স্বামী আব্দুল কাদের রাজমিস্ত্রির কাজ করতেন। গত রোববার ভোরে স্ত্রী রান্না করার কাজে যাওয়ার সময় এগিয়ে দিতে যায় আব্দুল কাদের। পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আব্দুল কাদের তার স্ত্রী জোসনা বেগমকে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রেলওয়ে সেতুর নিচে একটি ড্রেনে ফেলে দেয়।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন