বেগমগঞ্জে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, তিন পুলিশ আহত

নোয়াখালীর বেগমগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করেছে মাদক কারবারিরা। এতে দুই এসআই এবং এক এএসআই আহত হয়েছেন।

বুধবার রাত ৮টায় উপজেলার একলাশপুরে এ ঘটনা ঘটে। পুলিশ হামলায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল একলাশপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম একলাশপুর গ্রামে অভিযানে যায়। সেখানকার কাতাওয়ালার বাড়িতে অভিযান চালিয়ে আবদুর রশিদ সায়েম ও আমির হোসেনকে ১০০ পিস ইয়াবা, একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজসহ আটক করে। এ সময় আটকদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

তিনি জানান, হামলায় ডিবি পুলিশের এসআই সাহেদ মিয়া (৪০), এসআই জাকের হোসেন (৪২) ও এএসআই হেলাল উদ্দিন (৩৫) গুরুতর আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার জানান, ঘটনার পর ওই এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। আটকদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026
img
মিথ্যা কথা ও কালো টাকা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ভিন্টেজ হোয়াইট বোল্ড লুকে মালাইকা Feb 05, 2026
img
পোস্টাল ভোটের ফলাফল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির Feb 05, 2026
img
একুশে পদক পাচ্ছেন ১০ জন Feb 05, 2026
img
রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির Feb 05, 2026
img
রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ Feb 05, 2026
img
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা Feb 05, 2026
img
বাংলাদেশের মতো ভারতকে কী বাদ দিতে পারতো আইসিসি: নাসের হুসেইন Feb 05, 2026
img
কুৎসা রটাতে ‘প্রোপাগান্ডা বট’ তৈরি করা হয়েছে : রিজভী Feb 05, 2026
img
দক্ষ ও প্রযুক্তি সচেতন মানবসম্পদ তৈরিই বর্তমান শিক্ষার মূল লক্ষ্য Feb 05, 2026
img
গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহারে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত Feb 05, 2026
img
বাবার পক্ষে ভোটের প্রচারণা চালাচ্ছেন শামারুহ মির্জা Feb 05, 2026
img
অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির Feb 05, 2026