পটিয়ায় ছুরিকাঘাতে লেগুনাচালক খুন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. আবদুল গফুর (৩৮) নামে এক লেগুনাচালক ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পটিয়া সদরের কাট্টালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকালে পু্লিশ গফুরের মরদেহ উদ্ধার করে।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. আবদুল গফুর (৩৮) নামে এক লেগুনাচালক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে পটিয়া সদরের কাট্টালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সকালে পু্লিশ গফুরের মরদেহ উদ্ধার করে।
নিহত মো. আবদুল গফুর পটিয়া পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ড বাহুলি এলাকার বাসিন্দা।
পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দীন বলেন, কাট্টাল বাড়ি এলাকা থেকে আবদুল গফুর নামে এক লেগুনা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, কারা বা কী কারণে আবদুল গফুরকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। পু্লিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
টাইমস/এইচইউ