সীতাকুণ্ডে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, পিকআপ চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় নূর মোহাম্মদ সুমন (২৯) নামে এক পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিকআপ ভ্যান চালক নূর মোহাম্মদ সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মগদা গ্রামে। তার বাবার নাম মোখলেসুর রহমান।

আহতরা হলেন, আনোয়ার উপজেলার বৈরাগ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. হারুন, লাল মোহাম্মদের ছেলে আব্দুল আজিজ, বটতলী এলাকার এজাহার মিয়ার ছেলে মো. ফারুক, ডুমুরিয়ার মো.ইব্রাহিম, চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে মো.কাউসার। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিসের ফায়ার লিডার ছাদেক হাসান জানান, সকাল সাড়ে ১১টার দিকে পিকআপ ভ্যানটি ঢাকা মহাসড়কের পাশে রেখে নাস্তা করছিলেন চালক সুমন। এসময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে ওই দোকানে আঘাত হানে। এতে ওই দোকানে থাকা ছয় জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। পিকআপ ভ্যান চালকসহ ছয় জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে ডাক্তার সুমনকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কাভার্ডভ্যান চাপায় আহত ছয় জনকে দুপুর ১২টার দিকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। অপর পাঁচ জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের হিড়িক, ২৫ দিনে ১৭৬ মামলা ও ১৮ লাখ জরিমানা Feb 02, 2026
img
আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না: মির্জা ফখরুল Feb 02, 2026
img
নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল বাংলাদেশ, জবাব দেয়নি ভারত Feb 02, 2026
img
কোটি টাকা খরচ করে শোডাউনে বিশ্বাসী নই : তাসনীম জারা Feb 02, 2026
img
দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে, দলটির নাম জামায়াতে ইসলামী: চরমোনাই পীর Feb 02, 2026
img
রাজধানীতে নব্য জেএমবির এহসার সদস্য গ্রেফতার Feb 02, 2026
img
ভারতীয় মিডিয়া ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে : প্রেসসচিব Feb 02, 2026
img
ছোটপর্দায় অনুপস্থিতির কারণ জানালেন অভিনেত্রী স্নেহা Feb 02, 2026
img
এপস্টেইন ফাইলস ইস্যুতে লেবার পার্টি ছাড়লেন ব্রিটিশ নেতা Feb 02, 2026
img
নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করা দুঃখজনক : আমীর খসরু Feb 02, 2026
img
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতেই জুলাই সনদ: আলী রীয়াজ Feb 02, 2026
img
নিলামে আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক Feb 02, 2026
img
আইসিসিকে কী পরামর্শ দিলেন আফ্রিদি? Feb 02, 2026
img
নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড: প্রেস উইং Feb 02, 2026
img
নির্বাচনের আগে কখনও নিশ্চিত করে বলতে পারিনি জয়লাভ করবো : মির্জা আব্বাস Feb 02, 2026
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Feb 02, 2026
img
কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কোনো ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা Feb 02, 2026
রমজান শুরুর সম্ভাব্য তারিখ এক দিন পেছাল Feb 02, 2026
সীতাকুন্ডে নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখলেন জামায়াতে আমির Feb 02, 2026