প্রেমিকাকে নিয়ে নিরুদ্দেশ প্রেমিকের লাশ মিলল কাঁঠালগাছে

পাশাপাশি বাড়িতে বাস যুবক হৃদয় চন্দ্র ঘোষ (২১) ও তরুণী পপি আক্তারের (১৯)। দুজনের ধর্ম আলাদা হলেও এক জায়গায় তাদের মিল। তারা দুজন দুজনকে ভালবাসেন।

কিন্তু দুজন ভিন্নধর্মী হওয়ায় পরিবার তাদের বিষয়টি মেনে নিতে পারেনি। গত মঙ্গলবার প্রেমিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় হৃদয়। বুধবার ওই তরুণীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে তার পরিবার। তারপর বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির সামনের কাঁঠালগাছে হৃদয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের ঘোষপাড়া এলাকায়।

নিহত প্রেমিক হৃদয় চন্দ্র ঘোষ ওই এলাকার অজিত চন্দ্র ঘোষের ছেলে। তিনি পেশায় ট্রাকের হেলপার ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে প্রতিবেশী ছহুর উদ্দিনের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হৃদয়ের। কিন্তু দুজন ভিন্নধর্মী হওয়ায় পরিবার তাদের বিষয়টি মেনে নিতে পারেনি। গত মঙ্গলবার সন্ধ্যার পর মেয়েটিকে নিয়ে হৃদয় বাড়ি থেকে পালিয়ে গাজীপুর জেলার মাওনা এলাকায় আশ্রয় নেন। খবর পেয়ে মেয়ের পরিবারের লোকজন বুধবার রাতে মাওনা এলাকায় হৃদয়ের সঙ্গে দেখা করে মেয়েটিকে নিয়ে ঘোষপাড়া নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে ঘোষপাড়ার বাড়ির সামনে কাঁঠালগাছের সঙ্গে হৃদয়ের ঝুলন্ত লাশ দেখতে পায় ওই ছেলেটির মা রিনা রানী ঘোষ।

বুধবার রাত ১০টার দিকে হৃদয়ের সঙ্গে মোবাইলে কথা হয় চাচাতো ভাই গোপাল চন্দ্র ঘোষের। তিনি জানান, ওই সময় হৃদয় জানায়- ‘আমি (হৃদয়) আসতে চাচ্ছি না মেয়ের পরিবারের লোকজন আমাকে জোর করে নিয়ে আসতে চাচ্ছে।’ এতটুকু বলার পরেই হৃদয় লাইন কেটে দেয়। আমাদের ধারণা, প্রতিশোধ নিতেই মেয়ের পরিবার হৃদয়কে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।

ছেলেকে পাইলে মেরে ফেলবে- এমন হুমকি ওরা (মেয়ের পরিবার) আগে থেকেই দিয়ে আসছিল বলে জানান হৃদয়ের মা রিনা রাণী ঘোষ।

হৃদয়ের প্রেমিকা পপি জানান, তাদের প্রেমের সম্পর্ক ৪-৫ বছর ধরে। এ সম্পর্কের টানেই তিনি হৃদয়ের সঙ্গে পালিয়ে যান। বুধবার রাতে পরিবারের লোকজন যখন তাকে নিয়ে আসে, তখন হৃদয় বলছিল- তাকে (প্রেমিকা) না পেলে হৃদয় আত্মহত্যা করবে। রাতে আমরা যে গাড়িতে বাড়ি ফিরি, হৃদয় সেই গাড়িতে আমাদের সঙ্গে আসেনি।

গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। তবে এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন ১২ তারিখেই হতে হবে: জাবের Feb 07, 2026
img
আন্দোলন দমনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না: এনসিপির বিবৃতি Feb 07, 2026
img
কালো চিল হয়ে ভোটে হাত দিলে ডানা খুলে ফেলতে হবে : জামায়াত আমির Feb 07, 2026
img
ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই Feb 07, 2026
img
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর ওপর দুর্বৃত্তদের গুলির অভিযোগ Feb 07, 2026
img

ঢাকা-১৭ আসনে

ঘরে বসেই ভোটার স্লিপ সংগ্রহের সুবিধা চালু করল বিএনপি Feb 07, 2026
img
দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে: আমান উল্লাহ আমান Feb 07, 2026
img
জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন সোহান Feb 07, 2026
img
শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, পরিস্থিতি স্বাভাবিক Feb 06, 2026
img
মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দেবে জনগণ: মির্জা আব্বাস Feb 06, 2026
img
নির্বাচিত হলে ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করব: নায়াব ইউসুফ Feb 06, 2026
img
জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে, প্রশ্ন সালাহউদ্দিন আহমেদের Feb 06, 2026
img
মানুষের নিরাপত্তা ও বিচার দুটিতেই ব্যর্থ সরকার: সারজিস আলম Feb 06, 2026
img
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থীসহ সাতজনকে শোকজ Feb 06, 2026
img
পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলেও করা যাবে না: শামা ওবায়েদ Feb 06, 2026
img
সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জামায়াতের উদ্বেগ Feb 06, 2026
img
‘এটি একটি ভালো সূচনা’- যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী Feb 06, 2026
img
শাহবাগে পুলিশের হামলায় এমপি প্রার্থী গুরুতর আহত Feb 06, 2026
img
রবিবার থেকে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি Feb 06, 2026
img
বিরতির পর বাংলা সিনেমায় ফিরছেন পরমব্রত Feb 06, 2026