© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে ফেনসিডিলের বড় চালান আটক

শেয়ার করুন:
গাজীপুরে ফেনসিডিলের বড় চালান আটক
own-reporter-gazipur
০৯:৪৫ পিএম | ০৭ নভেম্বর, ২০১৯

গাজীপুরে ফেনসিডিলের একটি বড় চালান আটক করেছে র‍্যাব। শহরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় থেকে তিন হাজার ৯৪৬ বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে। বৃহস্পতিবার র‍্যাব ১ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ সময় মাদক কারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম মো. আবু সাঈদ (২৮)। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার স্থায়ী বাসিন্দা।

গাজীপুরে ফেনসিডিলের একটি বড় চালান আটক করেছে র‍্যাব। শহরের বাসন থানাধীন নাওজোড় এলাকা থেকে তিন হাজার ৯৪৬ বোতল ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে। বৃহস্পতিবার র‍্যাব ১ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় মাদক কারবারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম মো. আবু সাঈদ (২৮)। তিনি চাঁদপুরের মতলব উত্তর থানার স্থায়ী বাসিন্দা।

র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নাওজোড়স্থ মাম সিএনজি পাম্প এর সামনে থেকে ফেনসিডিলসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিলের চালান ঢাকায় নিয়ে আসে তারা।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন