© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে রাসমেলা বাতিল, সুন্দরবনে পর্যটক নিষিদ্ধ

শেয়ার করুন:
বাগেরহাটে রাসমেলা বাতিল, সুন্দরবনে পর্যটক নিষিদ্ধ
district-correspondent
০৫:১৫ পিএম | ০৮ নভেম্বর, ২০১৯

বাগেরহাটের দুবলার চরে হতে যাওয়া রাসমেলা বাতিল ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে রাসমেলা বাতিলের সিদ্ধান্ত দিয়েছে বনবিভাগ।

শনিবার বিকালে রাসমেলার যাত্রা শুরুর কথা ছিল। আবহাওয়াগত পরিস্থিতি পর্যবেক্ষণ করে শুক্রবার দুপুরে রাসমেলা বাতিলের সিদ্ধান্ত জানায় বনবিভাগ।

এই তথ্য নিশ্চিত করে রাসমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু শন্তু জানান, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে রাসমেলা বাতিল করা হয়েছে। পূর্ণিমার দিন শুধু পূজা অনুষ্ঠিত হবে।

বনবিভাগ সূত্র জানায়, দুবলার চরে রাসমেলার স্থানটি বাগেরহাট জেলা প্রশাসনের আওতায়। ঘূর্ণিঝড়ের প্রকৃতি, আঘাত হানার সম্ভাব্য সময় এবং দুর্যোগের সার্বিক প্রভাব বিবেচনা করে রাসমেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন