বরিশালে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় বরিশালে থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়। বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে। শনিবার বিকালের পর বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ের প্রভাব অনুভূত হতে পারে। আর খুলনা অঞ্চল দিয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করতে পারে বুলবুল।
ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় বরিশালে থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। শুক্রবার সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়।
বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এদিকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নৌযান চলাচল বন্ধ করা হয়।
নৌযান বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালের নৌযান পরিদর্শক শাহনেওয়াজ।
তিনি বলেন, দুপুর ১২টা থেকে সমুদ্র উপকূলীয় অঞ্চলসহ কয়েকটি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। সন্ধ্যা ৭টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে।
টাইমস/এসআই