© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রধান শিক্ষিকার
own-reporter-narayanganj
১২:৪৩ পিএম | ০৯ নভেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাহমুদা খানম (৪০)। তিনি পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। মাহমুদা খানম চাঁদপুর জেলার দক্ষিণ মতলবের মাহবুব আলমের স্ত্রী। তিনি সপরিবারে মাসদাইর এম এস টাওয়ারে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, মাহমুদা পুলিশ লাইন্সের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তিনি মাথায় আঘাত পান। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মাহমুদা আক্তারকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন