অষ্টগ্রামের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হারুন অর রশিদ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ২০১৯ সালের ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০১৯ এর উপজেলা পর্যায়ের বাছাইয়ে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন তিনি।

মো. হারুন অর রশিদ হাওর অধ্যুষিত এই উপজেলার খয়েরপুর পূর্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক। তিনি ২০০০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৮ সালে প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি পান।

জানা গেছে, খয়েরপুর পূর্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখে চলছেন। যার মধ্যে রয়েছে- বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শতভাগ শিক্ষার্থী ভর্তি নিশ্চিতকরণ, মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক, স্থানীয় অনুদানে মিড ডে মিল বাস্তবায়ন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণ, প্রতিদিন শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণে স্কুলের আগে ও পরে বাড়ি বাড়ি গিয়ে ‘হোম ভিজিট’ কার্যক্রম অব্যাহত রাখা, ক্ষুদে ডাক্তার কার্যক্রম বাস্তবায়ন, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন করে স্টুডেন্ট কাউন্সিল গঠন, ঝরে পড়া রোধ, শিক্ষার্থীদের মাঝে সততা চর্চার কৌশল হিসেবে বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালুকরণ, শিশুদেরকে বই পড়ার অভ্যাস চালুকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু বুককর্ণার স্থাপন করেন।

এছাড়া তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন, লস্ট এন্ড ফাউন্ড বক্স স্থাপন, মন্ত্রণালয় নির্দেশিত "One Day One Word" কার্যক্রম বাস্তবায়ন, শিশুদের সাবলীল গতিতে পাঠের অভ্যাস গঠনে রিডিং টেস্ট কার্যক্রম নিয়মিতকরণ, শিক্ষা র‍্যালী কার্যক্রম বাস্তবায়ন, জাকজমকভাবে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন, স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন এবং বিদ্যালয়ের সার্বিক ফলাফল উন্নয়নসহ অনেক কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন।

এ সকল কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় সর্বমহলের নিকট প্রশংসিত হয়েছেন। বর্তমানে তার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৪০০ এর কাছাকাছি।

মো. হারুন অর রশিদ ১৯৯৬ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া নিজ এলাকায় তিনি একজন সামাজিক সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তি হিসেবে পরিচিত।

তিনি দেশের জনপ্রিয় ফেসবুক শিক্ষক গ্রুপ ‘প্রাথমিক শিক্ষক কণ্ঠ’ এর প্রতিষ্ঠাতা এডমিন হিসেবে কাজ করছেন। এই গ্রুপের মাধ্যমে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের নিকট সুপরিচিত তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে টলিউডে মহামুখোমুখি? রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026