© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবর থেকে তোলা হলো আবরারের লাশ

শেয়ার করুন:
কবর থেকে তোলা হলো আবরারের লাশ
district-correspondent
০৭:১৭ পিএম | ০৯ নভেম্বর, ২০১৯

শনিবার দুপুর আড়াইটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের মাওলানা মোহাম্মদ উল্যা বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আদালতের নির্দেশে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের মাওলানা মোহাম্মদ উল্যা বাড়ির পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এতে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ইলিশায়ে রিসিলার। এ সময় উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানা পুলিশের ইন্সপেক্টর মো.আব্দুল আলিমসহ ৪ পুলিশ সদস্য।

লাশ উত্তোলনের সার্বিক বিষয় তদারকি করেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল ও সোনাইমুড়ী থানার ওসি (ওসি) আব্দুস সামাদ।

এর আগে গত বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. আমিনুল হক নাইমুল আবরারের লাশ উত্তোলনের এ আদেশ দেন।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন