দেবিদ্বারে বাসের পর ট্রাকের ধাক্কা, মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

কুমিল্লার দেবিদ্বারে বাস ও ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আলেখারচর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইউসুফ ও নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের সাত বছরের কন্যা শিশু রবজা। তবে নিহত অপর এক নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪৫), কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৮), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর এলাকার মজনু মিয়া (৫০)। তাদের সবার ২৫ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, রোববার ভোরে যাত্রী নিয়ে চান্দিনা থেকে মাইক্রোবাসটি ময়নামতি আসছিল। পথিমধ্যে মহাসড়কের দেবিদ্বার উপজেলার গোবিন্দপুর স্টেশনে মাইক্রোবাসটি যাত্রী ওঠানোর জন্য থামে। এ সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে অপর একটি ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে গাড়িটি মহাসড়কের ওপরে উল্টে যায় এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। এ সময় আগুনে গাড়ির ভেতরই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে চান্দিনা ফায়ার সার্ভিস। তাদের উদ্ধার করে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ ও একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে পাঁচজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে ডাম্পিংয়ে নেয়া হয়েছে। ট্রাক ও বাস চালককে আটক করা সম্ভব হয়নি।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সফিক উদ্দিন মুন্সি বলেন, আমরা এসে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করি। এর আগে আরও দুইজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, হালিমা, আবুল কাশেম ও জসিম উদ্দিন নামের ৩ জনকে এ হাসপাতালে আনার পর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে আহত হালিমার ৫০ শতাংশ, আবুল কাশেমের ৩৫ শতাংশ এবং জসিম উদ্দিনের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, সজিব ও মজনু নামের দুইজনকে হাসপাতালে আনার পর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে। আমাদের থানায় শুধু মামলা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026
১৭ মাসে ৬০০ সংঘাতের ৫৫০ টিতে বিএনপি জড়িত Feb 03, 2026
img
জেনে নিন রুপার আজকের বাজারদর Feb 03, 2026
img
ক্ষমতায় গেলে সীমান্তে আগ্রাসন বন্ধ করা হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 03, 2026
আন্তর্জাতিক উৎসবে দেশি ছবির দুর্দান্ত উত্থান Feb 03, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Feb 03, 2026
img
৩ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 03, 2026
img
জাতীয় পার্টি করে ভুল করেছি, ধানের শীষে ভোট দিন: জাতীয় পার্টির নেতা ময়নুল হক Feb 03, 2026
img
ভোরে দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত Feb 03, 2026
img
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি Feb 03, 2026
img
সৌদি আরবে ১ হাজার ৮০০টি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত Feb 03, 2026