© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শৈলকুপায় পাশ কাটাতে গিয়ে বাস উল্টে খাদে, আহত ২৫

শেয়ার করুন:
শৈলকুপায় পাশ কাটাতে গিয়ে বাস উল্টে খাদে, আহত ২৫
own-reporter-jhenaidah
০৩:১৬ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় এক বাসকে পাশ কাটাতে গিয়ে অপর বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শৈলকুপা গোবিন্দপুর নামক স্থানে শৈলকুপা-হাট ফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছন শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

ঝিনাইদহের শৈলকুপায় এক বাসকে পাশ কাটাতে গিয়ে অপর বাস খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে শৈলকুপা গোবিন্দপুর নামক স্থানে শৈলকুপা-হাট ফাজিলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শফিকুল বলেন, শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর থেকে যাত্রীবাহী বাসটি ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন