© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছাল

শেয়ার করুন:
১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছাল
own-reporter
০৪:৫৬ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

১২ নভেম্বরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এ পরীক্ষা পেছানো হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।

১৪ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা। আর ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে জেডিসি পরীক্ষা। এখন পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা তিন বার পেছানো হলো।

শনিবারের জেএসসির গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। আর শনিবারের জেডিসি পরীক্ষাটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

গত ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন