© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে অপহৃত যুবককে উদ্ধার করেছে র‍্যাব

শেয়ার করুন:
গাজীপুরে অপহৃত যুবককে উদ্ধার করেছে র‍্যাব
own-reporter-gazipur
০৯:৩১ পিএম | ১০ নভেম্বর, ২০১৯

গাজীপুর শহরের চতর এলাকা থেকে অপহৃত এক পোশাক কর্মীকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের একদিন পরই তাকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব। রোববার ভোরে অপহৃত মো. আরিফ হোসেন ওরফে সবুজ (৩০)-কে উদ্ধার করা হয় বলে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান। ময়মনসিংহের ত্রিশাল থানার ধানিখোলা দক্ষিণ ভাটিপাড়া এলাকার মো. আইয়ুব আলী খাঁনের ছেলে আরিফ হোসেন।

গাজীপুর শহরের চতর এলাকা থেকে অপহৃত এক পোশাক কর্মীকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের একদিন পরই তাকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

রোববার ভোরে অপহৃত মো. আরিফ হোসেন ওরফে সবুজ (৩০)-কে উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন।

অপহৃত আরিফ হোসেন সবুজ ময়মনসিংহের ত্রিশাল থানার ধানিখোলা দক্ষিণ ভাটিপাড়া এলাকার মো. আইয়ুব আলী খাঁনের ছেলে।

র‍্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ৯ নভেম্বর দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ থেকে বাসে এসে গাজীপুরের চৌরাস্তায় নামেন আরিফ হোসেন সবুজ। নামার কিছুক্ষণ পর অজ্ঞাতনামা ৪/৫ জন সবুজকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা সবুজের বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ব্যাপারে সবুজের বাবা ময়মনসিংহের ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি ৯ নভেম্বর মধ্যরাতে পোড়াবাড়ী র‌্যাবের ক্যাম্পে গিয়ে সহযোগিতা চান। গাজীপুর মহানগরীর চতর এলাকায় অপহৃত যুবকসহ মুক্তিপণের টাকা নিতে অপহরণকারীরা অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা যুবককে ফেলে কৌশলে পালিয়ে যায়।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন