সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা, চালকসহ তিনজন বরখাস্ত

ট্রেনের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ার কারণেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাদেরকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান।

বরখাস্তকৃতরা হলেন- তূর্ণা নিশীথা ট্রেনের চালক তাছের উদ্দিন, সহকারী চালক অপু দে, পরিচালক (ওয়ার্কিং গার্ড) আব্দুর রহমান।

মিয়া জাহান বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে বোঝা গেছে, তূর্ণা এক্সপ্রেসের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড) তিন জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে মন্দবাগ রেলস্টেশনের মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, আউটার ও হোম সিগন্যালে লাল বাতি (সতর্ক সংকেত) দেয়া ছিল। কিন্তু তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করে ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খানও একই কথা জানিয়েছেন।

তূর্ণা নিশীথার এক যাত্রী বলেন, উদয়ন এক্সপ্রেস অন্য লাইনে ঢোকার আগেই বিপরীত দিক থেকে এসে তূর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়। এ সময় আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে পড়ি।

উদয়ন এক্সপ্রেসের এক যাত্রী জানান, তাদের ট্রেনটি লাইন ক্রস করছিল। ওই সময় দ্রুত গতিতে এসে তূর্ণা নিশীথা ট্রেনটিকে ধাক্কা দেয়। তবে সামনের বগিতে থাকায় তারা কেউ হতাহত হননি। পেছনে ঝ, ঞ, বগিসহ আরেকটি বগির যাত্রীরা বেশি আহত হয়।

এদিকে, ঘটনা তদন্তে রেলওয়ে ও জেলা প্রশাসনের উদ্যোগে তিনটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন...

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৬

"নিহতদের পরিবারকে ১ লাখ ২৫ হাজার করে টাকা দেয়া হবে"

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026