৩ দিন ধরে কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে পচা পেঁয়াজ: ক্যাব

চট্টগ্রামের পাইকারি বাজারে পচে যাওয়া পেঁয়াজ গত তিন দিন ধরে কর্ণফুলী নদীতে ফেলা দেওয়া হচ্ছে। এমন অভিযোগ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণবিষয়ক সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম শাখা।

ক্যাবের দাবি, মূলত বেশি দামে বিক্রির উদ্দেশে মজুত করতে গিয়ে এসব পেঁয়াজ পচে গেছে।

বেশি লাভের আশায় চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে প্রতি বস্তা পেঁয়াজ ১শ টাকা করে কিনেছেন নুরুল ইসলাম ও দ্বীন ইসলাম নামে দুই ভাই। অথচ বাজারে এখন পেঁয়াজের দাম ২৫০ টাকা। তবে তাদের কেনা পেঁয়াজ বেশির ভাগই পচা। লাভের আশায় পচা পেঁয়াজ কিনলেও কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে ফেলে দিতে হচ্ছে কর্ণফুলী নদীতে।

নুরুল ইসলাম ও দ্বীন ইসলাম জানান, ১৮ বস্তা পেঁয়াজ কিনেছেন তারা। তিন বস্তা পচে যাওয়ায় নদীতে ফেলে দিতে হয়েছে।

এদিকে খাতুনগঞ্জে বিভিন্ন গুদামে পড়ে আছে বিপুল পরিমাণ পচা পেঁয়াজ।

ব্যবসায়ীদের দাবি, মিয়ানমার থেকে নৌপথে আমদানির সময় পানি পড়ে পেঁয়াজ নষ্ট হয়েছে। তাই তারা কম দামে পেঁয়াজ বিক্রি করছে।

চট্টগ্রাম খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেটের সাধারণ সম্পাদক ইদ্রিচ আলী বলেন, মিয়ানমার থেকেই পচা পেঁয়াজ আসছে। মজুদ নাই তাই পেঁয়াজের দাম বাড়ছে।

চট্টগ্রাম ক্যাবের এস এম নাজের হোসেন বলেন, পেঁয়াজ সংকটের মূল কারণ মজুদদারি। মজুদদারির মাধ্যমে দাম বাড়ানোর যে প্রক্রিয়া করেছিলে সেই জায়গায় প্রশাসন মজুদদারির নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নিতে পারায় আজকে পেঁয়াজের দাম বেড়েছে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026