তূর্ণা নিশীথার চালকসহ ৩ জন দায়ী: রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার তাছের উদ্দিন, সহকারী লোকোমাস্টার অপু দে এবং গার্ড মো. আবদুর রহমানকে দায়ী করেছে রেলওয়ের তিনটি তদন্ত কমিটি।

বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য দেন।

মন্ত্রী জানান, এ ঘটনায় মোট পাঁচটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি কমিটি প্রতিবেদন দিয়েছে। এর মধ্যে একটি রেল মন্ত্রণালয় করেছিল। আরেকটি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের করা এবং অপরটি রেলের পূর্বাঞ্চলের কর্তৃক গঠিত।

তিনি বলেন, ‘এই তিনটি কমিটি প্রায় একই ধরনের সিদ্ধান্তে উপনীত হয়েছে। আন্তঃনগর ৭৪১ নম্বর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের লোকো মাস্টার, সহকারী লোকো মাস্টার ও গার্ড সিগন্যালসমূহ যথাযথভাবে পর্যবেক্ষণ না করে ট্রেন পরিচালনা করার কারণে এ দুর্ঘটনা সংঘটিত হয়।’

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মোট পাঁচটি সুপারিশ করেছে তিন তদন্ত কমিটি। এগুলো হলো-

  • লোকো মাস্টার, সহকারী লোকো মাস্টারের কার্যক্রম তদারকি করার জন্য সিসি ক্যামেরা স্থাপন
  • ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া
  • ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মচারীদের শূন্যপদ পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া
  • ট্রেনের সঙ্গে যোগাযোগ রক্ষায় ‘ক্লোজড ইউজার গ্রুপের’ মোবাইল ফোন বা আধুনিক অন্যান্য যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করা
  • বাংলাদেশ রেলওয়েতে এটিএস (অটোমেটিক ট্রেন স্টপ) সিস্টেম প্রবর্তন

এসব সুপারিশ বাস্তবায়িত হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মন্তব্য করেন রেলমন্ত্রী।

গত ১২ নভেম্বর গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনের বাইরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর তূর্ণা নিশীথা এবং সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয়। তূর্ণা নিশীথা উদয়ন এক্সপ্রেসের মাঝামাঝি বগিতে ঢুকে যায়। এ ঘটনায় ১৭ জন মারা যান ও ৫৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। হতাহতরা সবাই উদয়নের যাত্রী। 

ওই ঘটনায় তূর্ণা নিশীথার চালক তাহের উদ্দিন, সহকারী চালক অনুপ দেব, পরিচালক (গার্ড) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026
img
সরকার লোক দেখানো জানাযা ছাড়া আর কিছু করেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী Feb 08, 2026
img
সূত্রাপুর থানার ওসির অপসারণ চাইলেন ইশরাক Feb 08, 2026
img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026