© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ১০ ফুট লম্বা অজগর সাপ

শেয়ার করুন:
দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ১০ ফুট লম্বা অজগর সাপ
district-correspondent
০৫:৩৫ পিএম | ২১ নভেম্বর, ২০১৯

নেত্রকোনার দুর্গাপুরে গোয়ালঘর থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বয়রাতলী গ্রাম থেকে সাপটি আটক করা হয়।

নেত্রকোনার দুর্গাপুরে গোয়ালঘর থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বয়রাতলী গ্রাম থেকে সাপটি আটক করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে বয়রাতলী গ্রামের জাহাঙ্গীর কবির কাজলের বাড়ির কাজের লোক নয়ন মিয়া গোয়ালঘর থেকে ধানের বস্তা বের করতে যান। বস্তা বের করার সময় তিনি সাপটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় নয়ন মিয়া সাপটিকে আটক করে দুর্গাপুর উপজেলা প্রশাসনের কাছে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরজানা খানম অজগর সাপটিকে বনে ছাড়ার জন্য বনবিভাগের কাছে হস্তান্তর করার নির্দেশ দেন। পরে দুপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তারা গোপালপুর পাহাড়ে সাপটিকে অবমুক্ত করেন।

ধারণা করা হচ্ছে, পাহাড় থেকে খাদ্য সংগ্রহে লোকালয়ে চলে আসে সাপটি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন