© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে ট্রাকচাপায় কারখানা মালিকের প্রাণহানি

শেয়ার করুন:
গাজীপুরে ট্রাকচাপায় কারখানা মালিকের প্রাণহানি

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০১:৪৪ পিএম | ২৫ নভেম্বর, ২০১৯

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় পাথর বোঝাই ট্রাকচাপায় রফিকুল ইসলাম সুমন (৪০) নামে এক কারখানা মালিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় পাথর বোঝাই ট্রাকচাপায় রফিকুল ইসলাম সুমন (৪০) নামে এক কারখানা মালিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন ময়মনসিংহের নান্দাইল থানার পাচঁরুখীবাজার এলাকার সৈয়দ আলতাফ উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর মহানগরের নলজানী এলাকায় একটি কারখানার মালিক ছিলেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক জিএম মাজহারুল ইসলাম বলেন, চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সুমন। এ সময় গাজীপুরের শিমুলতলীগামী একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডি‌কেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন