© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফরিদপুরে হাসপাতালের কক্ষে মিলল যুবকের ঝুলন্ত লাশ

শেয়ার করুন:
ফরিদপুরে হাসপাতালের কক্ষে মিলল যুবকের ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি

district-correspondent
০২:৪৬ পিএম | ২৫ নভেম্বর, ২০১৯

ফরিদপুরে প্রভাতী ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালের একটি কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাজ্জাদ হোসেন (২২)।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সাজ্জাদ হোসেনের বাড়ি গোপালগঞ্জের মুকসেদপুরে। তিনি উপজেলার নৌকান্দা গ্রামের মুইনুদ্দীনের ছেলে। সে ক্লিনিকটির ওটি সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার এসআই ফারুক হোসেন বলেন, ক্লিনিকের একটি কক্ষে সাজ্জাদ ও বিধান কুমার দাস নামে এক যুবক একসঙ্গে থাকতেন। সকালে ওই কক্ষের ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় সজ্জাদের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

এসআই বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যা- তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সাজ্জাদের রুমমেট বিধান কুমারকে আটক করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন