© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেনাপোলে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক

শেয়ার করুন:
বেনাপোলে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবক আটক
district-correspondent
০২:২৯ পিএম | ২৬ নভেম্বর, ২০১৯

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- ওই গ্রামের হোসেন আলীর ছেলে শাহজালাল (২৩) ও সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাগমারী গ্রামের মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন