দুর্নীতির মামলায় রংপুর মেডিকেলের সাবেক অধ্যক্ষ কারাগারে

হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) সাবেক অধ্যক্ষ ড. নূর ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে রংপুর জেলা ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক বেগম রাশেদা সুলতানা এই আদেশ দেন।

দুদকের আইনজীবী পিপি হারুন উর রশীদ জানান, রমেকে যন্ত্রপাতি কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যক্ষ ড. নূর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর মামলা করে দুদক। রংপুর জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ সহকারী পরিচালক ফেরদৌস।

মামলায় অন্য আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার ও তার বাবা আব্দুস সাত্তার, ছেলে আহসান হাবিব, ভগ্নিপতি আসাদুর রহমান ও রমেকের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সারোয়াত হোসেন।

আসামিরা ২০১৮ সালের ২১ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে দুর্নীতির আশ্রয় নিয়ে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026