© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহ সীমান্তে আবারো ৯ অনুপ্রবেশকারী আটক  

শেয়ার করুন:
ঝিনাইদহ সীমান্তে আবারো ৯ অনুপ্রবেশকারী আটক   
district-correspondent
০৭:৫৪ পিএম | ২৬ নভেম্বর, ২০১৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে উপজেলার জলুলী বিওপির অধীন মাঠপাড়া ও পলিয়ানপুর বিওপি’র অধীন রায়পুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোররাতে উপজেলার জলুলী বিওপির অধীন মাঠপাড়া ও পলিয়ানপুর বিওপি’র অধীন রায়পুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, সোমবার রাতে জলুলী বিওপির মাঠপাড়া এবং পলিয়ানপুর বিওপির অধীন রায়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজন নারী, তিনজন পুরুষ ও দুই শিশুকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা নিজেদেরকে বাংলাদেশী হিসেবে দাবি করেছেন বলে জানান তিনি।

এ নিয়ে নভেম্বরে মাসে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় ২৩৮ জনকে আটক করে বিজিবি। তাদের আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন