© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
own-reporter-chattogram
১২:২৪ পিএম | ২৭ নভেম্বর, ২০১৯

চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতুতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

চট্টগ্রাম নগরীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৮টার দিকে নগরীর বাকলিয়ার শাহ আমানত সেতুতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

নিহতের নাম জামাল উদ্দিন (৫০)। সে পূর্ব বাকলিয়া এলাকার প্রয়াত আবদুর রহমানের ছেলে।

আলাউদ্দিন তালুকদার বলেন, জামাল উদ্দিন মোটরসাইকেলে চড়ে নগরীতে আসার পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হন। সকাল সাড়ে ৮টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন