© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীতে প্রাইম হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন:
নোয়াখালীতে প্রাইম হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা
district-correspondent
০২:৫৯ পিএম | ২৭ নভেম্বর, ২০১৯

নোয়াখালী শহরে একটি বেসরকারি প্রাইম হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত ৮ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, একজন ভোক্তার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে মাইজদীস্থ হাসপাতাল সড়কের প্রাইম হাসপাতালে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকটি স্বাস্থ্য পরীক্ষায় ২০ শতাংশ ছাড় দেওয়ার কথা। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ওই ভোক্তাকে ছাড় দেয়নি। পরে তার অভিযোগের সত্যতা পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন