© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রান্নায় পেঁয়াজ ব্যবহার না করার ঘোষণা সিলেটের গৃহিণীদের

শেয়ার করুন:
রান্নায় পেঁয়াজ ব্যবহার না করার ঘোষণা সিলেটের গৃহিণীদের
own-reporter-sylhet
০৭:৫৬ পিএম | ২৭ নভেম্বর, ২০১৯

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দিলেন সিলেটের গৃহিণীরা। বুধবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে এক প্রতিবাদী মানববন্ধনে এ ঘোষণা দেন তারা। চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার গৃহিণীরা মানববন্ধনে অংশ নেন।

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ দিন পেঁয়াজ না খাওয়ার ঘোষণা দিলেন সিলেটের গৃহিণীরা।

বুধবার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে এক প্রতিবাদী মানববন্ধনে এ ঘোষণা দেন তারা। চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার গৃহিণীরা মানববন্ধনে অংশ নেন।

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদস্বরূপ বিভিন্ন শ্লোগান লিখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন শতাধিক গৃহিণী। তাতে লিখা ছিল - ‘১০ দিন পেঁয়াজ খাবো না, পেঁয়াজ কিনবো না’ ‘পেঁয়াজ ছাড়া রান্না হয়’ ‘পেঁয়াজ ছাড়া রান্না করুন’ প্রভৃতি।

মানববন্ধনে গৃহিণীরা বলেন, সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করা হয়েছে। পেঁয়াজ একটি নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নাকে সুস্বাদু করার জন্য পেঁয়াজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কোন ভাবেই মেনে নেয়া যায় না। এজন্য পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গৃহিণীদের এগিয়ে আসতে হবে।

তারা বলেন, পেঁয়াজ ছাড়াও সুস্বাদু খাবার রান্না করা যায়। রান্নার কাজে আগামী ১০ দিন পেঁয়াজ বয়কট করতে হবে। সকলে একযোগে কয়েকদিন পেঁয়াজ বর্জন করলে সিন্ডিকেট ভেঙে যাবে। এতে মজুদদাররা সঠিক জবাব পাবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন