© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপি লিটন হত্যা: সাবেক এমপি কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন:
এমপি লিটন হত্যা: সাবেক এমপি কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
district-correspondent
১১:৫৮ এএম | ২৮ নভেম্বর, ২০১৯

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

উল্লেখ্য, গাইবান্ধা-১ ( সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। তিনি ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের নিজ বাসভবনে গুলিতে নিহত হন।

এ ঘটনায় পুলিশ ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে মামলার চার্জশিট দেয়। অভিযোগপত্রে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আবদুল কাদের খানকে। তার সহযোগী হিসেবে আরো সাতজনকে আসামি করা হয়। এদের মধ্যে কাদেরসহ পাঁচজন কারাগারে রয়েছেন। একজনের মৃত্যু হয়েছে এবং অপর দু’জন পলাতক।

টাইমস/টিএইচ

মন্তব্য করুন