অর্থ আত্মসাৎ: ওসমানী মেডিকেলের সাবেক উপপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

ভুয়া বিল দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপপরিচালকসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সিলেটের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মনজুর আলম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নুর-ই-আলম।

মামলার তিন আসামি হলেন- হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মো. আব্দুস সালাম, সাবেক হিসাবরক্ষক আব্দুল কুদ্দুস আটিয়া ও মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স এমএস এন্টারপ্রাইজের মালিক মির্জা এসএম হোসেন ওরফে সাদ্দাম হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হাসপাতালের ২০১৫-১৬ অর্থবছরে এমএসআর সামগ্রী ও বিবিধ মালামাল কেনার জন্য মেসার্স এমএস এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয়া হয়। সে অনুযায়ী এমএস এন্টারপ্রাইজ মালামাল সরবরাহ করে। হিসাবের কোড নং ৩-২৭৪০-০০৬০-৪৮৬৮ এর বিপরীতে ছয়টি বৈধ বিলের সঙ্গে ১৩টি ভুয়া বিল এবং হিসাবের কোড নং ৩-২৭৪০-০০৬০-৪৮৯৯ এর বিপরীতে আটটি বৈধ বিলের সঙ্গে তিনটি ভুয়া বিল দাখিল করা হয়। মোট ১৬টি ভুয়া বিল দেখিয়ে ৬২ লাখ ৭২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন অভিযুক্ত তিনজন।

দুদকের সিলেটের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. নুর-ই-আলম বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় তাদের তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে ২০১৮ সালের ২১ মে হাসপাতালের দেড় কোটি টাকা উত্তোলন করে আত্মসাতের ঘটনায় এই তিনজনসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। চলতি মাসের ১১ নভেম্বর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়। চার্জশিটে হাসপাতালের সাবেক উপপরিচালক ডা. মো. আব্দুস সালাম, সাবেক হিসাবরক্ষক আব্দুল কুদ্দুস আটিয়া ছাড়াও আটিয়ার ছেলে আরিফ আহমেদ ও ঢাকার কাকরাইলের মেসার্স প্রাইম এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেনকে অভিযুক্ত করা হয়। ওই মামলায় সাবেক উপপরিচালক ডা. আব্দুস সালাম বর্তমানে কারাগারে রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
২০২৭ সালে মেসিকে ফেরাতে ‘স্বপ্নের প্রকল্প’ শৈশবের ক্লাব নিওয়েলসের Feb 05, 2026
img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026