© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈশ্বরগঞ্জে ফেসবুকে প্রাণনাশের হুমকির অভিযোগে একজন গ্রেপ্তার

শেয়ার করুন:
ঈশ্বরগঞ্জে ফেসবুকে প্রাণনাশের হুমকির অভিযোগে একজন গ্রেপ্তার

প্রতীকী ছবি

own-reporter-mymensingh
০২:৩০ পিএম | ২৮ নভেম্বর, ২০১৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফেসবুকের মেসেঞ্জারে প্রাণনাশের হুমকির অভিযোগে মোজাম্মেল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফেসবুকের মেসেঞ্জারে প্রাণনাশের হুমকির অভিযোগে মোজাম্মেল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মোজাম্মেল ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ঘাঘরাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের সোলায়মানকে ফেসবুকের মেসেঞ্জারে একাধিকবার প্রাণনাশের হুমকি দেন মোজাম্মেল।

এ ঘটনায় বুধবার রাতে সোলায়মান বাদী হয়ে মোজাম্মেলকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ মোজাম্মেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বৃহস্পতিবার ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী অফিসার এসআই শাওন চক্রবর্তী।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন