ওসি মোয়াজ্জেমকে আট বছরের কারাদণ্ড

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের ৮ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করবেন। একইসঙ্গে তাকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার এই টাকা নুসরাতের পরিবারকে দিতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ওসি মোয়াজ্জেমকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেয়া হয়। দুপুর ২টা ২০ মিনিটে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামছ জগলুল হোসেন এজলাসে আসন গ্রহণ করেন। দুপুর ২টা ১৭ মিনিটে ওসি মোয়াজ্জেমকে কাঠগড়ায় তোলা হয়। এরপর রায় পড়া শুরু করেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারায় এ রায় ঘোষণা করেন আদালত। ২৬ ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ২৯ ধারায় তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এর আগে গত ২০ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস-শামস জগলুল হোসেন। এ মামলায় ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

এর আগে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করেন তার মাদ্রাসার শিক্ষার্থীরা। এর দিন দশেক আগে নুসরাত মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ১৫ এপ্রিল সুপ্রিমকোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে এ মামলা করেন। ওইদিন ট্রাইব্যুনাল মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ১৭ জুন ওসি মোয়াজ্জেম জামিন আবেদন করলে নাকচ করেন সাইবার ট্রাইব্যুনাল। পরে তিনি ২ জুলাই হাইকোর্টে জামিন আবেদন করেন। সেখানেও তার জামিন নাকচ হয়।

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026